,

ঢামেক অধ্যক্ষের কার্যালয়ের সামনে ভর্তিচ্ছুদের অবস্থান

news-image

মেডিকেল কলেজে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালীন তারা জানতে পারেন, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া পরীক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। এ খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢামেক হাসপাতালে যান। তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ ও করিডোরে প্রায় শ’খানেক ভর্তিচ্ছু ও অভিভাবক অবস্থান নিয়ে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। 

রমনা জোনের এডিসি মোহাম্মদ ইব্রাহিম খান উপস্থিত সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, ‘অকৃতকার্য শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হঠাৎ দৌড়ে ঢামেকে আসে। দায়িত্বরত পুলিশের পক্ষ থেকে এ সময় তাদের বাধা দেওয়া হয়। তবে কাউকে নির্যাতন বা আটক করা হয়নি।’

এদিকে, শিক্ষার্থীদের একটি গ্রুপ বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির সামনের রাস্তায় অবস্থান নেন। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।

এরপর মিছিল নিয়ে টিএসসি-দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে প্রেস ক্লাব এলাকা ত্যাগ করেন শিক্ষার্থীরা।

‘ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলন’র অন্যতম সংগঠক খালেদ সাইফুল্লাহ ১ অক্টোবর ‍সারাদেশ থেকে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি পালনের কথা জানান।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা