শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক খুন-গ্রেপ্তার-৫

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামে গত সোমবার রাতে আলাদা মসজিদ নির্মাণ করায় সেই মসজিদের ভিতরে ঢুকে বল্লমের আঘাতে আবু নাছির (৬৫) নামের এক ব্যক্তিকে খুন করে। আহত কামরুজ্জামান মিয়া (২৫)কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধারকরে মঙ্গলবার   সকালে   ব্রাহ্মণবাড়িয়া   সদর   হাসপাতালের   মর্গে পাঠিয়েছেন।   এ ঘটনায় নিহতের   স্ত্রী   রেহেনা   বেগম বাদী হয়ে   ওই   গ্রামে রনাছির উদ্দিনকে প্রধান আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।নিহত   আবু   নাছির   কসবা   পৌর   এলাকার   গুরিয়ারূপ   গ্রামের   আবদুল খালেকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক ছিলেন। গ্রেপ্তারকৃতরা   হলেন;   কসবা   পৌর   এলাকার   গুরিয়ারূপ  গ্রামের  ইসমাইল(২৭), মুসলিম উদ্দিন (৫০), দৌলত মিয়া ((৩৬), মোহাম্মদ আলী (৬৪), মিন্টুমিয়া (৬৩)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। এদিকে  মঙ্গলবার দুপুরে নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) মো. আলা উদ্দিন ও কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার গুরিয়ারূপ   গ্রামে   একটি   পুরাতন   মসজিদ   রয়েছে।   সেই   মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে আবু নাছিরের সাথে মসজিদ কমিটির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের সাথে দ্বন্দ্ব হয়। ঢাকায় ওয়াসার পাম্প অপারেটর গুরিয়ারূপ গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন প্রভাব খাটিয়ে ওই সভাপতি ও সাধারণ সম্পাদককে দিয়ে পুনরায় কমিটি গঠন করেন। আবু নাছির ওই মসজিদে নামাজ না পড়ার ঘোষণা দেন। গ্রামের জমসিদ মিয়াকে সাথে নিয়ে পাড়ার লোকজনদের সহযোগিতায় পাশেই একটি মসজিদ,হাফেজিয়া মাদরাসা ও একটি এতিমখানা নির্মাণ করেন। এ নিয়ে ওই কমিটির লোকজনের সাথে বিরোধ চলে আসে। গত সোমবার   রাতে  আবু   নাছির   এশার   নামাজ   আদায়   করে  মসজিদের ভিতরে   বসা   অবস্থায়   নাছির উদ্দিনের   নেতৃত্বে   একদল   লোক   মসজিদের   ভেতরে আক্রমন চালায়। এ সময় বল্লমের আঘাতে আবদুল নাছির গুরুতর আহত হন। তাকে সংজ্ঞাহীন   অবস্থায়   কসবা   উপজেলা   স্বাস্থ্য   কমপ্লেক্সে   নিয়ে   এলে   কর্তব্যরত চিকিৎসক   তাকে   মৃত   ঘোষণা   করেন।   অপর   আহত   কামরুজ্জামান   মিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ছেলে হোসাইন আহাম্মদ বলেন; মসজিদের হিসাব চাওয়া নিয়ে তাঁর বাবার সাথে কমিটির দ্বন্দ্ব হয়। এ নিয়ে তিনি ওই মসজিদে না গিয়েগত দুই বছর ধরে একটি নতুন মসজিদ নির্মাণ করেন। এ নিয়ে ঢাকায় ওয়াসার পাম্প অপারেটর গুরিয়ারূপ গ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের নেতৃত্বে মসজিদের ভিতরে হামলা চালায়। তাদের বল্লমের আঘাতে তার বাবা মারা যান।  কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. হাফিজুর রহমান বলেন; আলাদা মসজিদ   নির্মাণ   করার   জের   ধরে   ধারালো   অস্ত্রের   আঘাতে   সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত   নায়েক   আবু   নাছিরের   হৃদপিন্ডের   আঘাতে   মারা   গেছেন।   লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোহয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।