,

বাতিল হচ্ছে অস্ট্রেলিয়ার সফর!

news-image

ঢাকায় এক ইতালীয় নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারি করায় অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হতে পারে। কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা আসতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতার মাত্রা বৃদ্ধির পর এই সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কমে আসছে।
সোমবার অস্ট্রেলীয় দলের ঢাকা আসার কথা থাকলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থে জঙ্গি হামলা হতে পারে বলে ‘নির্ভরযোগ্য তথ্য’ রয়েছে তাদের কাছে।
এরপরই ওই সফর স্থগিত করা হয়। এ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার  নিরাপত্তা প্রধান শন ক্যারোলসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করে। এই প্রতিনিধি দল অস্ট্রেলিয়ায় ফিরে গেলে, ঢাকায় অস্ট্রেলিয়ার সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ঢাকায় তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর যখন বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে ইতারীয় নাগরিক তাভেলা সিজারকে গুলি করে দুর্বৃত্তরা। তাভেলা সিজার মারা যাওয়ার পর তাকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এমন দাবি করেছে জ্িঙ্গ হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট, সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
গার্ডিয়ান জানায়, বাংলাদেশে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারির বিষয়টি অস্ট্রেলিয়ার সফরকে প্রভাবিত করতে পারে।
যুক্তরাষ্ট্র আলাদাভাবে বলেছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ান স্বার্থে জঙ্গি হামলা হতে পারে বলে তাদের কাছেও ‘নির্ভরযোগ্য নতুন তথ্য’ রয়েছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজ ও একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে স্টিভ স্মিথের নেতৃত্বে সোমবার ২৭ সদস্যের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকায় আসার কথা ছিল। তবে তার আগের দিন সফর স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১