,

নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে“উপজেলা উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,ভেটেরনারী সার্জন ডাঃ আবদুল্লা আল মারুফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা মন্জুমা আক্তার,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মঞ্জু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ছায়েদুর রহমান, মনির হোসেন, প্রধান শিক্ষক আবদুর রহিম, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মোজাম্মেল হক সবুজ ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সাংবাদিক আবদুল মাজিদ, সাংবাদিক এসএম বদিউল আসরাফ মুরাদ প্রমূখ। মেলা উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২২টি স্টল বসে। পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন। 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ