,

দুর্নীতি বৈষম্য বন্ধ না হলে জাতিসংঘের লক্ষ্য পূরণ সম্ভব নয়

news-image


এসডিজি সম্মেলনে ওবামা
 

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দুর্নীতি এবং বৈষম্য দূর না হলে কোনো দেশের পক্ষে জাতিসংঘের লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, নারী, সমকামীসহ সব সম্প্রদায়ের মধ্যে বৈষম্য দূর না করলে জাতিসংঘের দারিদ্র্য বিমোচন বিরোধী পদক্ষেপ সফল হবে না। রবিবার নিউইয়র্কে জাতিসংঘের এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’র সম্মেলনে একথা বলেন ওবামা। খবর আল জাজিরা’র।
 
প্রেসিডেন্ট ওবামা তার ২৮ মিনিটের বক্তব্যে বলেন, দু:শাসনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি বিভিন্ন দেশে নারী, সমকামী, প্রতিবন্ধী এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, দুর্নীতির কারণে কোটি কোটি মানুষ স্কুলে যেতে পারে না, হাসপাতালের  প্রয়োজনীয় সেবা পায় না। সরকারকে স্বচ্ছতা এবং আইনের শাসনের প্রতি গুরুত্ব দিতে হবে। সম্মেলনের শেষ দিনে বক্তব্য দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে। জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ জাতিসংঘের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?