,

গুলশানে গুলিতে ইতালীয় নাগরিক নিহত

news-image

রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে দুর্বৃত্তদের গুলিতে সিসেরো তেভেলা (৫০) নামে ইতালীয় এক নাগরিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তবে পুলিশ ঘটনার পরপর সিসেরো যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছিল। ডিএমপির গুলশান জোনের এডিসি আবদুল আহাদ জানান, সন্ধ্যা ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালির নাগরিক সিসেরো তেভেলা গুলি করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগটি নিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সিসেরো নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওতে কাজ করতেন।এদিকে রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করতে যান পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মোকলেসুর রহমান। তিনি সেখানে সাংবাদিকদের কাছে সিসেরোর পরিচয় নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড