,

মেডিকেল ভর্তিচ্ছুদের মিছিলে পুলিশের বাধা

news-image

ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে মেডিকেল ভর্তিচ্ছুরা। সোমবার সকাল থেকে শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তারা মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন। মিছিলটি শাহবাগে এসে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বসে পড়েন। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরা রয়েছেন। পুলিশ তাদের ঘিরে রেখেছে।

চলমান আন্দোলনের নবম দিন রবিবার এই সমাবেশের ঘোষণা দেয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজকের মধ্যে দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। শিক্ষার্থীদের কর্মসূচি অনুযায়ী সোমবার শাহবাগ থেকে মিছিল নিয়ে তাদের প্রেসক্লাবে যাওয়ার কথা ছিল। সেখানে তাদের প্রেস ব্রিফিং করার কথা।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা