,

টিউলিপ সিদ্দিক ব্রিটেনে লেবার পার্টির ছায়া মন্ত্রী

news-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিককে যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় নেয়া হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিষ্টার নাদিম কাদির জানান, টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ লেবার পার্টির ছায়া মন্ত্রিপরিষদে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। নবনির্বাচিত লেবার পার্টির দলীয় নেতা জেরেমি করবিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপকে তার ছায়া মন্ত্রিসভায় জুনিয়র সদস্য হিসেবে স্থান দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনীতিকদের অবস্থান আরো দৃঢ় হয়েছে।

শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির টিকেটে লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন। রক্ষণশীল দলের প্রার্থী সাইমন মার্কুসের (২২,৮৩৯ ভোট) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিউলিপ (২৩,৯৭৭ ভোট) বিজয় লাভ করেন। এই নির্বাচনে আরো দুজন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ও ড. রূপা হক ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী প্রথমবার এমপি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষা ‘ছায়া মন্ত্রী’র দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা