,

ব্যক্তিত্ববান হয়ে উঠবেন যেভাবে

news-image

            
ব্যক্তিত্ববান হয়ে উঠবেন যেভাবেপুরুষ কিংবা নারী যে কারো কাছেই তার ব্যক্তিত্বটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। সৌন্দর্য দিয়ে নয়, বরং ব্যক্তিত্ব দিয়েই যে কারো মন জয় করা সম্ভব। কাজেই একজন ব্যক্তিত্ববান ব্যক্তি যদি নজরকাড়া সুন্দর নাও হন তারপরও তিনি অন্যের কাছে আকর্ষণীয়। আমাদের বেশিরভাগই কম-বেশি ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ সফল হলেও অনেকেই আছেন যারা নিজের ব্যক্তিত্বকে একেবারেই ফুটিয়ে তুলতে পারেন না। সেক্ষেত্রে এমন কিছু কৌশল অবলম্বন করুন যাতে আপনার কাজে এবং কর্মে ব্যক্তিত্ব ফুটে উঠে। সেই সঙ্গে আপনিও হয়ে ওঠেন একজন ব্যক্তিত্ববান মানুষ।  

জেনে নিন ব্যক্তিত্ববান হয়ে উঠার কিছু কৌশল-

সঠিক পোশাক নির্বাচন
যে কোন মানুষের ব্যক্তিত্ব তখনই ফুঠে উঠে যখন দেহের গড়ন ও বয়সের সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করা হয়। নতুবা বেমানান পোশাক পরলে ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হতে পারে। ব্যাপারটি দেখতেও কেমন দৃষ্টিকটু লাগে।  তাই কোন জায়গায় যাওয়ার আগে কেমন পোশাক পরলে মানাবে সেটা মাথায় রাখুন। এতে নিজের ব্যক্তিত্ব ফুটে উঠবে।

আত্মবিশ্বাস

কম আত্মবিশ্বাসী মানুষ কখনই ব্যক্তিত্ববান হতে পারেন না। কাজেই ব্যক্তিত্ববান মানুষ হতে চাইলে আত্মবিশ্বাসী হোন। যে কোনো কাজে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে সেটা কথাবার্তা ও ব্যক্তিত্বে ফুটে ওঠে। কাজেই আগে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। তবেই আপনি ব্যক্তিত্ববান মানুষ হতে পারবেন।

সামাজিকতা পালন করুন
নিজেকে গুটিয়ে না রেখে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিন। মানুষজনের সঙ্গে পরিচিত হন, কুশলাদি জিজ্ঞাসা করুন এবং অন্যান্য সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করুন। এতে নতুন নতুন মানুষদের জানার সুযোগ আসবে যা আপনার ব্যক্তিত্বকে বাড়াতে সাহায্য করবে।  

ইতিবাচক চিন্তা করুন
যে কোন পরিস্থিতিতে নেতিবাচক চিন্তাটাকে দূরে সরিয়ে রাখুন। কারণ একজন নেতিবাচক চিন্তার মানুষ সারাক্ষণই হতাশা, দুঃখ ও বিষণ্ণতায় ভোগে যা ব্যক্তিত্বকে ক্ষুন্ন করে। কাজেই ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠতে সকল পরিস্থিতিতেই ইতিবাচক চিন্তা করুন।

সুন্দর বাচনভঙ্গি
সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে একজনের ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাই ব্যক্তিত্ববান হয়ে উঠতে চাইলে বাচন ভঙ্গির দিকে আলাদা মনোযোগ দিন। এজন্য সুন্দর করে গুছিয়ে কথা বলা, স্পষ্ট উচ্চারণ, কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা এবং ভাব প্রকাশের দিকে লক্ষ্য রাখা জরুরি। এগুলো কাজ সঠিকভাবে করলে আপনার ব্যক্তিত্ব এমনিতেই ফুটে উঠবে। 

কথা ও কাজে মিল রাখুন
ব্যক্তিত্ববান মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো কথা ও কাজের মিল থাকা। কাজেই সবসময় প্রতিজ্ঞা রাখার চেষ্টা করুন। এতে অন্যের কাছে সহজেই আপনি ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠবেন।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক