,

পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গুলি চালিয়েছে’

news-image

টাঙ্গাইলের কালিহাতীতে গত শুক্রবার পুলিশের গুলিতে ৪ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতীয় মানাবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বলেছেন, আমি যদি কালিহাতীর জনগণ হতাম তাহলে তাদের সাথে আমিও প্রতিবাদ সভায় অংশ নিতাম। পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে গুলি চালিয়েছে।pic-24_270316

যা কোন ভাবেই উচিৎ হয়নি। পুলিশের উচিৎ কাউকে রক্ষা না করে ফৌজদারি বিধি অনুযায়ী মামলা দায়ের করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।  এ ঘটনায় যে সব পুলিশ জড়িত তাদেরকে শুধু প্রত্যাহার করলে চলবে না। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। 
সোমবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে হাসপাতালে কালিহাতীর ঘটনায় নির্যাতনের শিকার মা ও ছেলেকে দেখতে গিয়ে এসব কথা বলেন ড. মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। পরে তিনি পুলিশের গুলিতে নিহতদের বাড়ীতে যান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা