,

লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়ার ঢাকা ত্যাগ

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া।
এর আগে রাত ৮টা ৪৯ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি ইমিগ্রেশনসহ এয়ারপোর্টের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম।
ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯