বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ঈদুল-আযহা ২৩ সেপ্টেম্বর

news-image

আগামী ২৩ সেপ্টেম্বর সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল-আযহার প্রথম দিন উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জোতির্বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, জিলকদ মাস শেষ হতে পারে ২৯ দিনে। এ হিসেবে আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথম দিন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার হবে আরাফাতের দিন। এর অর্থ, আগামী ২৩ সেপ্টেম্বর  বুধবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আযহার প্রথম দিন উদযাপিত হবে।
 নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ১৪৩৬ হিজরি বছরের জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রোববার সন্ধ্যায় বসছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদির চাঁদ দেখা কমিটি। মাগরিবের নামাজের আগ মুহূর্ত থেকে চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে তারা। রাত ৮টার দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাংলাদেশের শতাধিক গ্রামের মানুষ ঈদ উদযাপন করে। তবে বাংলাদেশে মূলত ঈদ উদযাপন করা হয় শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে।
এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত সংবাদ পর্যালোচনায় আগামীকাল সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান