,

আসছে ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো!

news-image

অ্যাপল আয়োজিত ৯ সেপ্টেম্বরের ইভেন্টে ‘আইপ্যাড প্রো’ বাজারজাতের ঘোষণা আসবে এমন গুজব শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। ৯ সেপ্টেম্বর যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে ডিভাইসটি নিয়ে গুজব।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘৯টু৫ ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আক্ষরিক অর্থেই ‘দানবীয় ট্যাবলেট’ হবে ১২.৯ ইঞ্চির আইপ্যাড প্রো। বড় ডিসপ্লের আইপ্যাডটি বিভিন্ন পেশাজীবীর ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আর বহুল আলোচিত স্টাইলাস এবং ব্লু-টুথ কিবোর্ড আলাদাভাবে বিক্রি করা হবে বলে সাইটটিতে জানানো হয়। ৯টু৫ ম্যাক আরও জানিয়েছে, ল্যান্ডস্কেপ স্প্লিট স্ক্রিন মোডে পাশাপাশি দুটি ফুল-সাইজ অ্যাপ চালাতে পারবে নতুন আইপ্যাড। আইপ্যাড প্রো ৬৪ এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে বলে গুজব ছড়িয়েছে। আইওএস ৯.১-এ চালিত এই ডিভাইসটিতে এনাইনএক্স চিপ এবং বিল্ট-ইন এলটিই সংযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
সোনালি, রুপালি এবং ধূসর রংয়ের কেসিংয়ের আইপ্যাডগুলো অক্টোবর থেকে প্রি-অর্ডার করা যাবে। তবে নভেম্বরের শেষ নাগাদ আইপ্যাডটি বাজারজাত নাও করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে