বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পুলিশ পরিচয়ে অপহরণকালে একজন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিচয়ে অপহরণকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মকবুল হোসেন ঢালী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক মকবুল হোসেন ঢালী মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিগিরচর এলাকার জহুর উদ্দিন ঢালীর ছেলে।
পুলিশ জানায়, বৃস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর বাস স্ট্যান্ড এলাকায় মকবুল হোসেন ঢালী নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বগৈর গ্রামের তৈয়ব আলী ভূইয়ার ছেলে হানিফ ভূইয়াকে (২৮) অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মকবুলকে আটক করে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মকবুলকে থানায় নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক