,

মর্নিং ওয়াকের মতোই উপকারী ভিটামিন সি

news-image

যাদের ওজন অনেক বেশি এবং স্থূলতার সমস্যা রয়েছে, তাদের জন্যে ভিটামিন সি দারুণ উপকারী। প্রতিদিন ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণ তাদের জন্যে ব্যায়ামের মতোই কাজ দেবে। সেই সঙ্গে হৃদযন্ত্রেরও যত্ন নেবে। আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডোর এক দল বিশেষজ্ঞ তাদের গবেষণায় এ তথ্য জানিয়েছেন।

বেশি ওজন এবং স্থূলদেহী মানুষের রক্তবাহী নালীতে এন্ডোথেলিন (ইটি)-১ নামে প্রোটিনপূর্ণ ছোট ছোট নালীর কার্যক্রম অনেক বেশি থাকে। এদের কারণে দেহে রক্ত প্রবাহের প্রয়োজনে তেমন প্রতিক্রিয়া দেখায় না রক্তনালী। ফলে হৃদযন্ত্রের নানা সমস্যা দেখা দেয়। ব্যায়ামের কারণে রক্তনালীর ইটি-১-এর মাত্রা কমতে থাকে। কিন্তু স্থূলকায় মানুষের পক্ষে প্রতিদিন ব্যায়াম অনেক কঠিন একটি কাজ।

এ গবেষণায় দেখানো হয়েছে, ভিটামিন সি সাপ্লিমেন্টের মাধ্যমে রক্তনালীতে ইটি-১-এর কার্যক্রম কমিয়ে আনা সম্ভব। প্রতিদিন ৫০০ মিলিগ্রাম ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণ করলে যে পরিমাণ ইটি-১ কমে আসবে, প্রতিদিন হাঁটার মাধ্যমে ব্যায়াম করলে একই পরিমাণ ইটি-১ হ্রাস পায়। জর্জিয়ায় অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এন্ডোথেলিন : সাইকোলজি, প্যাথোফাইসোলজি অ্যান্ড থেরাপিউটিকস'-এ প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়, স্থূলতার ক্ষেত্রে ভিটামিন সি সাপ্লিমেন্ট ব্যায়ামের মতোই কাজ দেবে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে