,

অবমুক্ত হলো শিশু পরিচর্যার অ্যাপ ‘মাম্মি’স বুক’

news-image

স্মার্টফোন থেকে নবজাতকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, তাদের বৃদ্ধি এবং টিকা সংক্রান্ত তথ্যসেবা নিয়ে নতুন বাবা-মায়েদের জন্য বিশেষ মোবাইল অ্যাপ ‘মাম্মি’স বুক’ অবমুক্ত করেছে ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ।
 
একইসাথে মেনিনগোকক্যাল রোগ থেকে নিরাপদ রাখেতে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে প্রতিষেধক টিকা ‘মিনাকট্রা’। সোমবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে অ্যাপস ও ওষুধটি অবমুক্ত করেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. এম আর খান।
 
এসময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেক্সাস ডিজিজেস অ্যাসোসিয়েশনের (বিএসপিআইডি) সভাপতি প্রফেসর ডা. মনজুর হোসাইন, বারডেমের মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুন্নাহার, বিপিএ সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, বিপিএ সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. এমএকে আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, গুগল প্লেস্টোরে সবার জন্য বিনামূল্যে ব্যবহার সুবিধার্থে মাম্মি’স বুক অ্যাপটি বিএসপিআইডি অনুমোদিত টিকা ক্যলেন্ডার অনুযায়ী শিশুকে কখন কোন টিকা দিতে হবে সে বিষয়ে আগাম বার্তা দেয়। জন্ম-তথ্য নিবন্ধনের মাধ্যমে একাধিক শিশুর ওজন, বৃদ্ধি ইত্যাদি বিষয়েও তথ্য দেয়।
 
এ ছাড়া অল্পদিনের মধ্যেই প্রয়োজনে এই অ্যাপসের মাধ্যমেই বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করার সুবিধা চালু হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, ‘বাংলাদেশের মতো একটি দেশে যেখানে চিকিত্সার সুযোগ সীমিত এবং রোগীদেরই চিকিত্সার খরচ বহন করতে হয়, সেখানে প্রতিরোধ ব্যবস্থা নেওয়াই যুক্তিসঙ্গত সমাধান। মাম্মি’স বুক অ্যাপটিও নবীন জনক-জননীদের তাদের সন্তানদের সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসপিআইডি ও সানোফিকে এই ধরনের সিম্পোজিয়ামের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। মাম্মি’স বুক অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লেস্টোরের https://goo.gl/RL0bj0 লিংক থেকে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা