,

জার্মানি ও অস্ট্রিয়া অভিমুখী শরণার্থীস্রোতে বাংলাদেশির সংখ্যা হাতেগোনা

news-image

হাঙ্গেরি থেকে জার্মানি ও অস্ট্রিয়া অভিমুখী শরণার্থীদের মধ্যে বাংলাদেশিরাও আছেন বলে জানা গেছে। তবে তাদের সংখ্যা পাঁচ শতাধিক বলে যে খবর ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়েছে তা সত্য নয়। এমনকি গত ৮/৯ মাসে বাংলাদেশের নাগরিক যারা অস্ট্রিয়ায় আশ্রয় প্রার্থনা করেছেন তাদের সংখ্যাও এক শ'র বেশি হবে না।

বর্তমান এই শরণার্থীস্রোতে জার্মানি ও অস্ট্রিয়ামুখী বাংলাদেশের নাগরিকদের অধিকাংশই এসেছেন যুদ্ধবিদ্ধস্ত লিবিয়া, সিরিয়া এবং অর্থনৈতিক মন্দার কবলে পড়া ইউরোপের দেশ গ্রিস থেকে।
শরণার্থী বা আশ্রয়প্রার্থীদের জন্য অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস কি করতে পারে এ প্রশ্নটি রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে করা হলে তিনি এই প্রতিবেদককে স্পষ্ট করে জানান, ''শরণার্থীদের ক্যাম্পে কাজ করছে এমন দোভাষিদের মাধ্যমে তিনি বাংলাদেশিদের সম্পর্কে তথ্য পেয়েছেন। তবে এ ব্যাপারে তাঁর বা বাংলাদেশ দূতাবাসের সরাসরি কিছু করার নেই।'' তবে, অস্ট্রিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে পরোক্ষভাবে যেকোনো প্রয়োজনীয় সহায়তা করার জন্য তৈরি আছেন।

৬ সেপ্টেম্বর ঢাকার একটি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টালকে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর টেলিফোনে বলেছিলেন, ''অস্ট্রিয়ানদের মধ্যে যারা দোভাষি হিসেবে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে কাজ করছে, তারা বাংলাদেশি পাওয়ার খবর আমাদের জানিয়েছেন। তবে আন্তর্জাতিক রীতি অনুযায়ী আশ্রয়প্রত্যাশী আমাদের দেশের কারও বিষয়ে আমরা সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করতে পারি না।'' তিনি অরো বলেন, ''এটা নতুন নয়। গত ৮/৯ মাস ধরে আমরা আন-অফিসিয়ালি জানছি, প্রতিমাসে ১৫ থেকে ২০ জন বাংলাদেশি আশ্রয় চাচ্ছে অস্ট্রিয়ায়।'' 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা