,

জার্মানিতে পৌঁছেছেন ১০ হাজার অভিবাসন প্রত্যাশী

news-image

এখন পর্যন্ত ১০ হাজার অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরি থেকে জার্মানিতে গিয়ে পৌঁছেছেন। তাদের স্বাগত জানাতে শনিবার থেকেই ইংরেজি ও আরবিতে লেখা বোর্ড ঝুলানো হয় বাস ও রেল স্টেশনে। এর আগে শুক্রবার নতুন করে আরেক দফা অভিবাসন প্রত্যাশী নেয়ার ঘোষণা দেয় জার্মানি ও অস্ট্রিয়া। শনিবার দেশ দু’টির পক্ষ থেকে জানানো হয়, যথাক্রমে ৭ হাজার ও ১০ হাজার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের এবার আশ্রয় দেয়া হবে। এরই অংশ হিসেবে সীমান্ত খুলে দেয় হাঙ্গেরি।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল পর্যন্ত ৮ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী দেশটিতে গিয়ে পৌঁছেছে। এরপর স্থানীয় সময় দুপুর নাগাদ এ সংখ্যা ১০ হাজারে উন্নীত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রথম দফায় অস্ট্রিয়া থেকে ট্রেনযোগে যে সাড়ে চারশ শরণার্থী জার্মানিতে প্রবেশ করেন, তাদেরকে শুধু স্বাগত জানিয়েই ক্ষান্ত থাকেনি কর্তৃপক্ষ। তাদের জন্য গরম কফি, খাবার ও বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থাও করা হয় তাৎক্ষণিকভাবে। জার্মান পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ৬ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী দেশটিতে গিয়ে পৌঁছায়। পরবর্তীতে সকাল নাগাদ পৌঁছায় আরও ২ হাজার। ফোকাস বাংলা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা