,

ম্যারাডোনার বিয়ে

news-image

প্রথম স্ত্রী ক্লদিয়ার সঙ্গে সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝেই আবারও বিয়ে করতে চলেছেন দিয়েগো ম্যারাডোনা। দীর্ঘদিনের বান্ধবী, ২৫ বছরের রোজিও অলিভার সঙ্গে ৫৪ বছরের ম্যারাডোনার বিয়ে আগামী ১৩ ডিসেম্বর। ম্যারাডোনার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বিয়ের আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। ১৯৮৬ বিশ্বজয়ী নায়ক পোপ ফ্রান্সিসকে অনুরোধ করেছেন তার বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য। পোপ একজন আর্জেন্টাইন। বিয়ের কথা ম্যারাডোনা নিজেই জানিয়েছেন আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে। অলিভার সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক দু’বছরের। গত বছর যদিও অলিভা-ম্যারাডোনা সম্পর্কে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। বান্ধবীকে আঘাত করেছেন ম্যারাডোনা, এ মর্মে একটি ভিডিও প্রকাশ হতেই তা নিয়ে আলোড়ন তৈরি হয়। ম্যারাডোনা অস্বীকার করেন ঘটনাটি। বিতর্ক পেছনে ফেলে এখন মধুরেণ সমাপয়েতের অপেক্ষা। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা