,

সহজে গলবে না এমন আইসক্রিম তৈরি করতে পেরেছেন গবেষকরা

news-image

আইসক্রিম, বিশেষ করে কোণ বা কাঠি আইসক্রিম খেতে যেয়ে গলে হাত চটচটে হয় অনেকেরই। বিশেষ করে এমন অস্বস্তিকর অবস্থায় পড়ে শিশু-কিশোররা। এ অবস্থা থেকে মুক্তি দেয়ার পথ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সাধারণ তাপমাত্রায় আইসক্রিমের যেন ধীরে ধীরে তার গলে সে পদ্ধতি বের করতে পেরেছেন খাদ্য-গবেষকরা। আর এমনটি সম্ভব হবে এক জাতের আমিষ প্রয়োগের মাধ্যমে। এ আমিষের নাম বিএস১এ । কোনো কোনো খাবারে প্রাকৃতিক ভাবেই পাওয়া যায় এ উপাদান। গবেষকরা দেখতে পেয়েছেন বিএস১এ মিশিয়ে দেয়ার পর  আইসক্রিম গলতে সময় নিচ্ছে। এ ছাড়া, আইসক্রিমের মোলায়েম ভাবও বেড়েছে ।  বিএস১এ আইসক্রিমের বাতাস, পানি এবং চর্বিকে একত্রে বেঁধে রাখে বলে দেখতে পেয়েছেন গবেষকরা। এ ছাড়া, এ উপাদান প্রয়োগ করে আইসক্রিম তৈরিতে ক্যালোরি ও সম্পৃক্ত চর্বির ব্যবহারে পরিমাণও কমানো যাবে। স্কটল্যান্ডের এডিনবার্গ এবং ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা  বিএস১এ খোঁজ পেয়েছেন। তারা বন্ধু ব্যাকটেরিয়া ব্যবহার করে এ আমিষ তৈরির পদ্ধতিও বের করতে পেরেছেন। খেতে গেলে গলে আইসক্রিমে হাত বা কাপড় নষ্ট হওয়ার ঘটনা অতীতের বিষয়ে হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকরা। – সূত্র : আইআরআইবি

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে