,

কোর্টেই মূর্ছা গেলেন খেলোয়াড়

news-image

এবারের ইউএস ওপেনে ইনজুরিতে ভোগান্তির তালিকা লম্বা হলো আরও। এতে ইউএস ওপেনের নাম উঠলো এমন আরও এক রেকর্ডে। এবার ইনজুরি নিয়ে ম্যাচ ছাড়ার আগে টেনিস কোর্টেই মূর্ছা গেলেন স্বদেশী তারকা জ্যাক শক।  নিউ ইয়র্কে ৩৩ ডিগ্রি সেলসিয়াস গরমে ম্যাচ চলাকালে ক্র্যাম্পের কারণে একাধিকবার চিকিৎসা নেন আসরের ২৮তম বাছাই এ মার্কিন তারকা। বেলজিয়ামের রুবেন বেমেলমানের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে শুরুর দুই সেট জিতে নেন ২২ বছরের জ্যাক শকই। কিন্তু তৃতীয় সেটে ক্র্যাম্পের ভোগান্তিতে পড়েন এ মার্কিন। আর চতুর্থ সেটের শুরুতে কোর্টেই মূর্ছা যান জ্যাক শক। গতকাল ইনজুরি নিয়ে ম্যাচের মাঝপথে কোর্ট ছাড়েন উজবেকিস্তানের ডেনিস ইস্টোম্যানও। এবারের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ম্যাচে ইনজুরির কারণে বিদায় নিলেন ১৪ জন খেলোয়াড়। এর ১২ জন পুরুষ ও দুইজন মহিলা টেনিস তারকা। ইনজুরির আগের রেকর্ড স্পর্শ করলো এবারের ইউএস ওপেন।  গ্র্যান্ডস্লাম আসরের দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার আগে সর্বাধিক ১৪ ইনজুরির ঘটনা দেখা গিয়েছিল ২০১১-এর ইউএস ওপেনে। তবে এবার ইনজুরির অন্য রেকর্ড ইতিমধ্যে ভেঙে গেছে। প্রথম রাউন্ডে ইনজুরির নিয়ে কোর্ট ছাড়েন ১২ জন খেলোয়াড়। আগের রেকর্ডে ২০১১-এর ইউএস ওপেনে এমন ভোগান্তি দেখা গিয়েছিল ৯ জন খেলোয়াড়ের।  

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা