বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (র.) উরস শুরু, রাতে মোনাজাত

news-image

ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) বার্ষিক ওরস মোবারক শুরু হচ্ছে আজ। সকালে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওরসের শুরু হবে। এদিকে, ওরসকে কেন্দ্র করে সিলেটে ভক্ত ও আশেকানের ঢল নেমেছে। গতকাল বিকেল পর্যন্ত দেশের দূর-দূরান্ত থেকে দলে দলে আসতে থাকেন তারা। ওরসে লোকারণ্য এখন দরগাহ প্রাঙ্গণ। লাখো মানুষের উপস্থিতি দরগাহে এলাকায়। তিল ধারণের কোনো ঠাঁই নেই। এদিকে, গতকালও শতাধিক গাড়ি নিয়ে ভক্ত ও আশেকানরা সিলেটে আসেন। তারা গাড়ি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করেন। রাতে তারা মাজার এলাকায় অবস্থান করেন। এবার হজরত শাহজালাল (র.)-এর ৬৯৬তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। ওরস উপলক্ষে নগরীর ৫টি রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। আগামী শুক্রবার ও শনিবার দুদিন ওরস চলাকালে এসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। এসএমপি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওরস উপলক্ষে যেসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো, আম্বরখানা চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শন দেউড়ি, দর্শন দেউড়ি (পেট্রল পাম্প থেকে)-রাজারগলি-মাজার গেট। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০শে জিলক্বদ দুই দিনব্যাপী হজরত শাহজালাল (র.) ওরস অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ১৯ ও ২০শে জিলক্বদ ৪ ও ৫ই আগস্ট শুক্রবার ও শনিবার ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ওরসের পশু জবাই শুরু হয়েছে। আজ সকালে মাজারে গিলাফ চড়ানো, রাতে কুরআনখানি, মিলাদ, জিকির আজগার, ভক্তিমূলক গজল এবং রাত সোয়া ৩টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার সকালে শিরনি বিতরণীর মাধ্যমে ওরসের সমাপ্তি হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন,  পুলিশ আইন ২০০৯-এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে রাস্তায় যানবাহন চলাচলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি জানান, ওই সময় আম্বরখানা থেকে চৌহাট্টাগামী যানবাহন সুনামগঞ্জ ও ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে এবং চৌহাট্টা থেকে আম্বরখানাগামী যানবাহন রিকাবীবাজার-নয়াসড়ক দিয়ে চলাচল করবে। পাশাপাশি ওরসে আসা যানবাহন পার্কিংয়ের জন্য পুলিশের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। মাজার ও আশপাশের এলাকায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না। এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের একপাশে এবং সুরমা বাইপাস থেকে বিকেএসপি পর্যন্ত সড়কের এক পাশে গাড়ি পার্কিং করা যাবে। ওরস উপলক্ষে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন ফটকেই আর্চওয়ে গেট লাগিয়ে তল্লাশি করছে পুলিশ। আর পুরো মাজার এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা