,

২১ বছর আগেই ৩ কোটি রুপি পেতেন মাধুরী

news-image

ঘটনাটা না হয় ঘটেছিল সালমান খানের ক্যারিয়ারের প্রথম দিকে। তাই বলে নায়কের চেয়ে নায়িকার পারিশ্রমিক বেশি! আজ থেকে ২১ বছর আগে তেমনটিই ঘটেছে। ১৯৯৪ সালে মুক্তি পায় সালমান খান আর মাধুরী দীক্ষিত অভিনীত 'হাম আপকে হ্যায় কৌন'। ছবিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ মাধুরী দীক্ষিত নিয়েছেন প্রায় তিন কোটি রুপি। সালমান খান কত নিয়েছিলেন তা জানা না গেলেও পারিশ্রমিকের পরিমাণ যে মাধুরীর চেয়ে অনেক কম ছিল, তা নিশ্চিত করেছেন বলিউডের আরেক অভিনেতা অনুপম খের। তিনি নিজেও অভিনয় করেছিলেন ছবিটিতে। ফলে তাঁর দেওয়া তথ্যকে একেবারে অগ্রাহ্য করা যাবে না। 'লিঙ্গের সমতা' নিয়ে টুইটারে একটি প্রচারণা চালাচ্ছেন অনুপম। সেখানে এক প্রশ্নের উত্তরের এই তথ্য জানান তিনি।madori2

অবাক হওয়ার বিষয়, ২১ বছর আগে তিন কোটি নিয়েছিলেন মাধুরী, অথচ এখনকার প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটরা এখনো এই পরিমাণ টাকা দাবি করতে পারেন না! অবশ্য নারীপ্রধান ছবিতে দীপিকা পাড়ুকোন বা কঙ্গনা রানাওয়াতরা পুরুষ তারকার সমান পারিশ্রমিক দাবি করে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে