বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের হয়ে নামছেন মেসি-রোনালদোও

news-image

কত আলোচনা যে হয়েছে আর্জেন্টিনার এই যুক্তরাষ্ট্র সফর নিয়ে। বিষয়বস্তু ছিল অবশ্য একটাই-লিওনেল মেসি। হতাশা আর সমালোচকদের কথার তীরে বিদ্ধ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে তাঁর কিছুদিন জাতীয় দলের বাইরে থাকার জোর গুঞ্জন শোনা গিয়েছিল বিশ্ব মিডিয়ায়। মেসির জন্য যুক্তরাষ্ট্র সফরটা কি তাহলে একটু অন্য রকম হওয়ার কথা নয়! কোথায় কী; সেই মেসি, সেই অনুশীলন-দৃশ্যটা বদলাল না জাতীয় দলের অনুশীলন জার্সিতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর। যুক্তরাষ্ট্রের হিউস্টনে তাই হতাশায় জর্জরিত নয়, বরং আগের মেসিকেই আগামীকাল সকালে দেখা যাবে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। বার্সেলোনা তারকার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামছেন আজ। প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স।

কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর আজই প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিযোগিতামূলক ম্যাচ না হলেও সামনের বিশ্বকাপ বাছাইয়ের দল নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ আলবিসেলেস্তে কোচ জেরার্দো ‘তাতা’ মার্তিনোর কাছে।

ইউরো বাছাইয়ে আবার নেমে পড়েছে ইউরোপের দলগুলো। ফ্রান্স স্বাগতিক হওয়ায় তাদের জন্য প্রীতি ম্যাচগুলোই হয়ে গেছে প্রস্তুতির একমাত্র উপায়। প্রস্তুতির এবারের পর্বে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা যাচ্ছে পর্তুগালে। লিসবনের ম্যাচে নামার আগে ফরাসিদের অবস্থা মোটেও সুবিধার নয়। হেরেছে আগের দুটি ম্যাচেই। ঘুরে দাঁড়ানোর মিশনে দিদিয়ের দেশমের দল এবার সামনে পাচ্ছে ফর্মের তুঙ্গে থাকা পর্তুগালকে। পর্তুগিজদের সেরা অস্ত্র রোনালদোর মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি। রিয়াল মাদ্রিদের হয়ে এখনো গোলের দেখা না পাওয়া তিনবারের ব্যালন ডি’অর জয়ী হয়তো ছন্দে ফিরবেন ফ্রান্সের ম্যাচ দিয়েই। ফরাসিদের ইউরো বাছাই খেলতে না হলেও পর্তুগালকে ঠিকই পরীক্ষা দিতে হচ্ছে মূল পর্বে জায়গা পাওয়ার লড়াইয়ে। ইউরো বাছাইয়ে তাদের পরের ম্যাচ ৭ সেপ্টেম্বর আলবেনিয়ার বিপক্ষে। গোল ডটকম

 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম