,

বাঁচতে চাইলে বাঁ-পাশ ফিরেই ঘুমান

news-image

অম্বলে গলা-বুক জ্বলছে? যা খাচ্ছেন, তাতেই বদহজম? বা, ধরুন এমনও কি হচ্ছে, আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে, দ্রুত বুড়িয়ে যাচ্ছেন, মানে, বয়সের তুলনায় বেশ বয়স্ক লাগছে? উত্তর যদি 'হ্যাঁ' হয়, আর একটা প্রশ্ন আপনাকে। একটু ভেবে বলুন তো, রাতে কী ভাবে ঘুমান? মানে, কোনও দিকে ফিরে? যদি, ডান দিকে ফিরে বা চিত্‍‌ হয়ে অথবা উপুড় হয়ে ঘুমোনোর অভ্যাস আপনার থাকে, দ্রুত তা বদলান। চেষ্টা করুন বাঁ-দিকে ফিরে শোওয়ার।

আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঘুম যে খুবই জরুরি, এ নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। কিন্তু, মাথায় রাখতে হবে, কতক্ষণ আমরা ঘুমোতে পারলাম, দিনে ছ-ঘণ্টা না আট ঘণ্টা, তার চেয়ে অনেক বেশি জুরুরি কী ভাবে আমরা ঘুমালাম। গবেষকরা বলছেন, আপনি কীভাবে শুচ্ছেন, তা প্রবল ভাবেই আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করে। দেখা গেছে, যাঁর বাঁ-দিকে পাশ ফিরে ঘুমান, তাঁদের ত্বকে তারুণ্য বজায় থাকে। হজমশক্তিও তাঁদের অনেকগুণ বেশি। এসব না হয় বাদ দিন, জীবন সুরক্ষিত রাখতেও বাঁদিকে ফিরে শোওয়াটা জরুরি। বিশেষজ্ঞদের কথায়, কেউ চিত্‍ হয়ে শোবে না পাশ ফিরে, উপুড় হয়ে ঘুমোবে না সোজা হয়ে, যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। এটা একটা অভ্যেসও। গবেষণায় দেখা গেছে, চিত্‍‌ হয়ে ঘুমালে, শ্বাস-প্রশ্বাসে অনেক বেশি বাধা সৃষ্টি হয়। বিশেষত, যাঁদের স্লিপ অ্যাপনিয়ার মতো অসুখ আছে, তাঁদের চিত্‍ হয়ে শোওয়া অনুচিতই।‌

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে