,

সানি লিওনের কনডমের বিজ্ঞাপনে ধর্ষণ বাড়ছে!

news-image

বিনোদন ডেস্ক : ধর্ষণ নিয়ে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাধিক মতামত দিয়েছেন। কেউ ধর্ষণকে একেবারে অসম্ভব বলেছেন, তো কেউ একে ‘ছেলে-ছোকরাদের একটু ভুল’ আখ্যা দিয়েছেন।
এ বার কিন্তু সেই সব মন্তব্যকে ‘কড়া চ্যালেঞ্জ’য়ের মুখে ফেললেন বামপন্থি নেতা অতুলকুমার অঞ্জন। বেড়ে চলা ধর্ষণের জন্য অভিযোগের আঙুল তুললেন খোদ সানি লিওনের দিকেই!
ভারতের উত্তর প্রদেশের গাজিপুর জেলার একটি র‌্যালিতে যোগ দিতে গিয়েছিলেন বাম নেতা অতুল। সেখানেই দেশজুড়ে মেয়েদের উপরে অত্যাচার সম্পর্কে বলার সময়ে সানি লিওনের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, ‘‘সানি লিওন নামে এক অভিনেত্রী আছেন। তিনি অনেক পর্ন ছবিতে কাজ করেছেন। এখন তিনি কনডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে একটি অশ্লীল বিজ্ঞাপন করেছেন। বারবার এই বিজ্ঞাপন টিভি চ্যানেলে, সংবাদমাধ্যমে দেখানোর ফলেই ধর্ষণের মতো ঘটনা বেড়েছে।’’
তবে তিনি একা নন। বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক নেতারা যেন একে অপরকে টক্কর দিতে একেবারে উঠে পড়ে লেগেছেন। গত অগস্ট মাসেই উত্তরপ্রদেশে একটি সাইকেল বিলির অনুষ্ঠান থেকে গণধর্ষনকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব তুমুল বিতর্কের মধ্যে পড়েন।
গত বছর তাঁর কথায় ধর্ষণের সংজ্ঞা ছিল ‘ছেলে-ছোকরাদের একটু ভুল’। এক ধাপ এগিয়ে সংযুক্ত জনতা দলের প্রধান শরদ যাদব লোকসভায় দাঁড়িয়ে বলেন, “আমাদের মধ্যে এমন কেউ আছে কি যারা কোনও দিন মেয়েদের পিছনে ঘুরিনি?” এ বার সেই দলেই নাম লেখালেন অতুল।-আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে