,

দিনে মাত্র ২৫ মিনিট করে হাঁটুন

news-image

'জন্মিলে মরিতে হবে'-এটা আমাদের সবার জানা। তা সত্ত্বেও, মরিতে চায় না কেউ সুন্দর ভুবনে। বেঁচে থাকার আকুতি মানুষের এতটাই, যে তার জন্য সে যেতে পারে বহু দূর। কিন্তু, মৃত্যুর মত চির বাস্তবকে ঠেকিয়ে রাখে কার সাধ্যি? আছে, আছে, এই ধরাধামেই লুকিয়ে রয়েছে মৃত্যুকে ঠেকিয়ে রাখার রহস্য। অন্তত কিছুদিনের জন্য তো বটেই। বিশেষজ্ঞরা বলছেন, দিনে মাত্র ২৫ মিনিট করে হাঁটুন। এতে কম করে ৭বছর বেশি বাঁচবেন।

শুধু তাই নয়, গবেষকদের মতে, সামান্য শরীরচর্চা করলেই, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে অর্ধেক। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেসের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, নিয়মিত শরীরচর্চা করলে জীবনের পরিধি বাড়তে বাধ্য। ৩০ থেকে ৬০ বছর বয়সি, সুস্বাস্থ্যের অধিকারী, নন-স্মোকার, যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন না, এমন ৬৯ জনের ওপর সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে জার্মান বিশ্ববিদ্যালয় সারল্যান্ড। তাঁদেরকে নিয়মিত শরীরচর্চা ও শারীরিক প্রশিক্ষণ করিয়ে, ছ মাস পর তাঁদের রক্ত পরীক্ষা করা হয়। রিপোর্টে তাঁদের ডিএনএ-তে বেশকিছু পরিবর্তন লক্ষ করা গেছে। দেখা গেছে, ক্রমেই তাঁদের শরীরে কাজ করতে শুরু করেছে অ্যান্টি এজিং প্রসেস। গবেষক সঞ্জয় শর্মার মতে, 'এর থেকেই বোঝা যায়, রোজ শরীরচর্চা করলে ধরে রাখা যায় যৌবন। আমরা কখনই বার্ধক্যকে সম্পূর্ণ এড়াতে পারব না। কিন্তু আমরা চাইলে বার্ধক্যকে বিলম্বিত করতে পারি। ৭০ বছর বয়সেও আমাদের দেখে অনেক কম বয়স মনে হতে পারে এবং ৯০ পর্যন্ত দিব্যি বেঁচে থাকতে পারি। শরীরচর্চার মাধ্যমে আমরা কিনে নিতে পারি জীবনের বাড়তি তিন থেকে সাত বছর।'

গবেষকদের পরামর্শ, যেভাবে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর হার বাড়ছে, তাতে প্রত্যেকের উচিত রোজ অন্তত ২০-২৫ মিনিট হাঁটা বা জগিং করা। শরীরচর্চা করলে, মাথাটাও অনেক বেশিদিন সচল থাকবে। যেকোনও বয়সেই শরীরচর্চা শুরু করা যায় বলে জানাচ্ছেন গবেষকরা। তাঁদের মতে, ৭০ বছর বয়সেও যদি কেউ শরীরচর্চা শুরু করেন, তবে, ৮০ বয়সে গিয়ে তাঁর অনিয়মিত হৃদস্পন্দনে উন্নতি ঘটতে পারে ১০%। কাজেই আর দেরি না করে, শুরু করে দিন আজ থেকেই।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ