,

পানি পানে মদের খোঁয়ারি কাটে না’

news-image

রাত জুড়ে বেসামাল মদ পানের পর সকালবেলা যে খোঁয়ারি বা মাথাব্যথা-অবসাদের অনুভূতি হয়, তাকে ইংরেজিতে বলে 'হ্যাংওভার'। এই হ্যাংওভার নিয়ে অনেকের ধারণা, প্রচুর পরিমাণ পানি পানেই তা কেটে যাবে। কিন্তু নেদারল্যান্ডে এক গবেষণায় বলা হচ্ছে, এই ধারণা ভুল। পানি পান করে মদের খোঁয়ারি কাটানো যায় না। 
বিবিসি খবরে প্রকাশ- গবেষকদের মতে, অ্যালকোহল কম খাওয়াটাই আসল সমাধান। একটি আন্তর্জাতিক গবেষক দল কানাড়া এবং নেদার‍ল্যান্ডসের ৮০০রও বেশি ছাত্রের ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের জরিপের ফল আমস্টার্ডামের একটি সম্মেলনে উপস্থাপন করা হয়।
ডাচ ছাত্রদের মধ্যে ৫৪ শতাংশ রাতে মদ পানের পর খোঁয়ারি কাটানোর আশায় তৈলাক্ত খাবার এবং ভারী প্রাত:রাশ করেছিলেন। এদের দু-তৃতীয়াংশ মদ পানের সময় এবং অর্ধেকেরও বেশি ঘুমাতে যাবার আগে পানি পান করেন। গবেষকরা বলছেন, যারা একেবারেই পানি পান করেন নি, তাদের চাইতে এরা পরদিন অপেক্ষাকৃত ভালো বোধ করলেও – দুই গ্রুপের খোঁয়ারির তীব্রতার তেমন কোন পার্থক্য ছিল না। এর আগেকার জরিপে দেখা গিয়েছিল, মদ্যপায়ীদের মধ্যে শতকরা ২৫ ভাগ আদৌ কোন হ্যাংওভার অনুভব করেন না। উট্রেখট বিশ্ববিদ্যালয়ের ড. ইয়োরিস ভের্স্টার বলেন, সাধারণ সত্য হচ্ছে এই যে আপনি যত বেশি মদ পান করবেন, ততই আপনার হ্যাংওভারের সম্ভাবনা বেশি থাকবে। তবে তিনি বলেন, মদ্যপান-পরবর্তী এই খোঁয়ারি বা হ্যাংওভার ঠিক কেন হয় তা এখনো বিজ্ঞানীরা জানেন না। তাই এটা জানার আগে পর্যন্ত এর কোন নিরাময় বের করাও কঠিন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মাইকেল ব্লুমফিল্ড বলেন, সহজ সরল সত্যটা হলো, হ্যাংওভার কাটানোর সবচাইতে ভালো উপায় এ্যালকোহল কম পান করা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ