,

শপিং করার টাকা পাবেন সাকিব!

news-image

৭০ হাজার ইউএস ডলার ভিত্তিমূল্যের সাকিব আল হাসানকে নিলামে ২ লাখ ৯৫ হাজার ডলারে কিনে নিয়েছিল ফিক্সিং বিতর্ক মাথায় নিয়ে বিপিএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। এর মধ্যে তারা বিশ্বসেরা অলরাউন্ডারকে পরিশোধ করেছে মোটে ৭১ হাজার ৩২৫ ডলার। তবু সাকিবই ওই আসরের একমাত্র ব্যতিক্রম, যিনি অন্তত ভিত্তিমূল্যের চেয়েও বেশি অর্থ বুঝে পেয়েছেন। আর এখন বিসিবি ক্রিকেটারদের পাওনা নিজেরাই মিটিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তাতে আলোচনাটা হয়েছে ভিত্তিমূল্য ধরেই। ঠিক হয়েছে ভিত্তিমূল্য থেকে যাঁর যা পাওনা আছে, দেওয়া হবে এর অর্ধেক। কিছুদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর রহমানের সঙ্গে আলোচনায় তাতে সম্মতিও জানিয়ে গিয়েছিলেন শীর্ষ ক্রিকেটাররা। সেই হিসাবে অবশ্য ওই আলোচনায় উপস্থিত সাকিবের কিছু পাওয়ার কথা নয়। ভিত্তিমূল্যের অঙ্কটা তো তিনি পেয়েই গেছেন।

তবু তাঁকে নিরাশ করা হবে না বলে গতকাল নিশ্চিত করেছেন নাঈমুর। তাঁর কথা, ''কিছু টাকা সাকিব অবশ্যই পাবে। সাকিবের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছি আমি। ও নিজেও জানে যে ওর চেয়ে টাকাটা আরেকজন খেলোয়াড়ের বেশি দরকার। ও তাই আমাকে বলেছে, 'আমাকে কিছু দিলেই আমি খুশি।' আমিও বলেছি, 'তাহলে শপিং করার জন্য কিছু টাকা দিয়ে দেব।''

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ