,

খাবারের খোঁজে গ্রামে হানা দিচ্ছে হনুমান

news-image

খাবারের অভাবে চরম দুর্দশায় পড়েছে যশোরের কেশবপুরে আশ্রয় নেয়া তিন শতাধিক হনুমান। এদের জন্য সরকারিভাবে যে খাবার বরাদ্দ করা হচ্ছে তা অপ্রতুল। তাই অতিরিক্ত খাবারের খোঁজে মুখপোড়া হনুমানের পাল হানা দিচ্ছে স্থানীয়দের বসতবাড়ি ও ফসলের ক্ষেতে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন কেশবপুর ও মনিরামপুরের অন্তত ১০টি গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, কেশবপুর পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদীর তীরে এক যুগ আগে মুখপোড়া হনুমানের অভয়ারণ্য গড়ে ওঠে। সরকার এই অভয়ারণ্যের হনুমানের জন্য খাবারও বরাদ্দ করে। তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। তাই খাবারের সন্ধানে কেশবপুরসহ পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার বেশ কিছু গ্রামের ফসলের ক্ষেতে হানা দিচ্ছে হনুমান। এর ফলে কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারছেন না। অনেকে ফসল বাঁচাতে রাত জেগে পাহাড়া বসিয়েছেন। তাতেও প্রতিকার মেলেনি। ক্ষেত থেকে ধাওয়া খেয়ে হনুমান এখন হানা দিচ্ছে গ্রামের মানুষজনের ঘরবাড়িতে। এতে আতঙ্কে দিনযাপন করছেন গ্রামবাসী।
 মনিরামপুরের মুজগুল্লি গ্রামের কৃষক আবুল কাশেম জানান, চার লাখ টাকা খরচ করে পাঁচ বিঘা জমিতে আম ও বরই চাষ করেছিলেন তিনি। কিন্তু হনুমানের পাল তা সাবাড় করে দিয়েছে। আরেক কৃষক আবদুল করিম জানান, এক বিঘা জমিতে আমড়ার চাষ করেছিলেন। কিন্তু হনুমানের হামলায় সেই ফসল ঘরে তোলা হয়নি। কাশেম ও করিমের মতো এমন অভিযোগ আরো শত কৃষকের। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড মেম্বার ফারুক হোসেন সমকালকে বলেন, এ ব্যাপারে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কেশবপুর উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান জানান, তিন শতাধিক হনুমানের জন্য প্রতিদিন সরকারিভাবে বরাদ্দ ২০ কেজি পাকা কলা, তিন কেজি বাদাম ও দুই কেজি পাউরুটি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
 এ ব্যাপারে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান  বলেন, খাদ্য সমস্যা দূর করা গেলে হনুমানের অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা করা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা