,

নাচ ও অভিনয়ে কখনও ক্লান্তি বোধ করি না

news-image

নাদিয়া। নৃত্যশিল্পী ও অভিনেত্রী। আগামীকাল তার জন্মদিন। এ দিনের আয়োজন ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে-আগামীকাল আপনার জন্মদিন। দিনটি নিয়ে পরিকল্পনা কী?     
জন্মদিনে ঘটা করে কোনো অনুষ্ঠান করা হয় না। প্রতিবারের মতো এবারও কোনো কাজ রাখিনি এদিন। পরিবারের সবার সঙ্গে সময় কাটাবো। জানি, বন্ধু ও আত্মীয় স্বজন অনেকেই ফেসবুকে, ফোনে; কেউ কেউ বাসায় এসে শুভেচ্ছা জানাবে। তাদের সঙ্গে খানিকটা সময় গালগল্প আর আড্ডা দেব। এভাবেই দিনটা পার করব।
আপনার নতুন নাটক 'গন্তব্য নিরুদ্দেশ' সম্পর্কে জানতে চাই?
রোমহর্ষক গল্পের নাটক এটি। এতে নয়নতারা নামের একটি ভাড়াটে অপরাধীর চরিত্রে দেখা যাবে। সে পারিশ্রমিকের বিনিময়ে নানা ধরনের অপরাধ করে। নিজেই অপরাধের ছক তৈরি করে। কিন্তু একসময় এসব কাজে তার বিবেক বাধা দেয়। কিন্ত ততদিনে নিজের তৈরি ফাঁদে নিজেই ধরা পড়ে যায়। পান্থ শাহরিয়ারে এ গল্পটি সত্যিই অন্যরকম। অনেকদিন পর এমন ব্যাতিক্রমী ও নেতিবাচক চরিত্রে অভিনয় করলাম। সে কারণে 'গন্তব্য নিরুদ্দেশ' নাটকটি নিয়ে আমি আশাবাদী। 
একের পর এক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, ক্লান্তি বোধ করেন না?
কাজে কখনও ক্লান্তি বোধ করি না। বরং কাজ না থাকলেই বোর লাগে। এখন টিভিতে আমার অভিনীত 'স্বপ্ন', 'কমেডি অ্যাট কলোনি', 'সম্রাট', 'পরণকথা', 'গন্তব্য নিরুদ্দেশ', 'উত্তর পুরুষ', 'মেঘে ঢাকা শহর' নাটকগুলো প্রচার হচ্ছে। সে তালিকা দেখেই নিশ্চয় এমন প্রশ্ন করেছেন। কিন্তু সত্যি হলো, এতগুলো ধারাবাহিক নাটক একযোগে প্রচার হলেও এর নির্মাণ হয়েছে বিভিন্ন সময়ে। 
ঈদের আয়োজন নিয়ে ব্যস্ততা কেমন?
আগের বছরগুলোর তুলনায় এবার কোরবানি ঈদের ব্যস্ততা একটু বেশি। কারণ 'ভালোবেসে কাছে এসে' ও 'পাতায়ার পথে নেয়ামত' নামের দুটি সিকুয়্যেল ধারাবাহিকসহ জামালউদ্দিন জামিলের 'দ্য নোট', আশরাফুল চঞ্চলের 'অনিন্দিতা'সহ আরও বেশ কিছু একক নাটক ও টেলিছবিতে অভিনয় করছি। পাশাপাশি কয়েকটি চ্যানেলের নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি। 
ঈদে কোনো একক নৃত্যানুষ্ঠান থাকছে না?
না। নানা ব্যস্ততায় এবার কোনো একক নৃত্যানুষ্ঠান করা হয়ে ওঠেনি। 
হ রাসেল আজাদ বিদ্যুৎ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা