বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কি ছিল লাদেনের ১৫০০ অডিও ক্যাসেটে?

news-image

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের পর কান্দাহার শহর থেকে পালাতে বাধ্য হয়েছিলেন ওসামা বিন লাদেন। শহরটিতে ১৯৯৭ সাল থেকে ছিল তার ঘাঁটি। তড়িঘড়ি করে পালিয়েছিলেন লাদেন। এর মধ্যে একটি ঘাঁটি ছিল তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্টো দিকে। সেখানে আল-কায়েদার কর্তারা বৈঠক করতেন। ওই ঘাঁটিতে ছিল ১৫০০ অডিও ক্যাসেটের সংগ্রহ। এক আফগান পরিবার তা খুঁজে পায়। পরে এগুলো নিয়ে স্থানীয় ক্যাসেটের দোকানে বিক্রি করে দেয়। সিএনএন এর এক ক্যামেরাম্যান অডিও ক্যাসেটগুলোর বিষয়ে জানতে পারেন। পরে দোকানের মালিককে বুঝিয়ে সেগুলো তার কাছ থেকে সংগ্রহ করেন তিনি। তখনও তিনি জানতেন না এটা ছিল আল-কায়েদার নিজস্ব অডিও লাইব্রেরি। তবে এগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে সেটা ধারণা করেছিলেন ওই ক্যামেরাম্যান। পরে ওই অডিও সংগ্রহশালা গিয়ে পৌঁছায় মার্কিন অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস এর উইলিয়াম কলেজের আফগান মিডিয়া প্রজেক্টের হাতে। তারা আরবি সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষজ্ঞ ফ্ল্যাগ মিলারের শরণাপন্ন হন অডিও কথোপকথনের পাঠোদ্ধার করতে। ২০০৩ সালে মিলারের হাতে পৌঁছায় ক্যাসেটগুলো। এর এক দশকেরও বেশি সময় পর মিলার তার আবিষ্কার নিয়ে একটি বই লিখেছেন। ওই সংগ্রহশালায় ছিল ৬০ এর দশকের শেষ থেকে শুরু করে ২০০১ পর্যন্ত বিভিন্ন ধারণ করা অডিও। এতে ২ শতাধিক ব্যক্তির কথাবার্তা আছে। এর মধ্যে লাদেন একজন। ১৯৮৭ সালের এক টেপে লাদেনের প্রথম কথোপকথন পাওয়া যায়। মিলার বলেন, লাদেন সেলফ-মার্কেটিংয়ে পটু ছিলেন। আর এই অডিও সংগ্রহে সে বিষয়গুলোই উঠে এসেছে। ক্যাসেটগুলোর মধ্যে ৮০’র দশকের শেষের দিকের এবং ৯০’র দশকের প্রথমদিকে দেয়া লাদেনের নানা বক্তব্য আছে। মিলারের ভাষ্য অনুযায়ী, বিন লাদেন মনে করতেন আরব উপদ্বীপ অঞ্চলগুলোর অন্যতম ঝুঁকি ছিল অন্য মুসলিমরা। পরে যুক্তরাষ্ট্র তার টার্গেটে পরিণত হলেও এসব অডিও ক্যাসেটে তেমন কোন কথা নেই। প্রথম দিকে লাদেন ওই মুসলিমদের নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন যারা ইসলাম নিয়ে তার কঠোর আক্ষরিক ব্যাখ্যা অনুসরণ করতো না। তার ভাষায় এদের মধ্যে ‘অবিশ্বাস’ ছিল। মিলার বলেন, কে সত্যিকারের মুসলিম তা নিয়ে জিহাদ করতে চেয়েছিলেন বিন লাদেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক