,

ভোলায় ১৩ ব্যারেল চোরাই পেট্রল ও বেনাপোলে ১৮০টি কচ্ছপ উদ্ধার

news-image

ভোলার দৌলতখানে ১৩ ব্যারেল চোরাই পেট্রল উদ্ধার  করেছে কোস্টগার্ড। সোমবার ভোর রাতে উপজেলার বটতলা থেকে এসব পেট্রল উদ্ধার করা হয়। এ সময় চোরাই পেট্রল বহন করার দায়ে একটি ট্রলারও জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন কমান্ডের অপারেশন অফিসার লে. কমান্ডার মোজাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোন কমান্ডের পেটি অফিসার মো. জলিলের নেতৃত্বে রবিবার রাত ১২টা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ডের একটি দল দৌলতখানের চৌকিঘাট ও বটতলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বটতলা এলাকার একটি খালে ট্রলারে থাকা অবস্থায় ১৩ ব্যারেল চোরাই পেট্রল আটক করা হয়।

এ ছাড়া চোরাই পেট্রল বহন করা ট্রলারটি জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অপারেশন অফিসার।

বেনাপোলে ১৮০টি কচ্ছপ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের রাজাপুর গ্রাম থেকে চোরাইপথে আসা ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে রাজাপুর গ্রাম থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।image_260815.benapole

এ ব্যাপারে যশোর ২৬ বিজিবি’র বেনাপোল ক্যাম্পের সুবেদার আয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে আসা কচ্ছপের এ চালানটি আটক করা হয়। আটক ১৮০টি কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে