,

বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর অপচেষ্টা করেছিল : সাঈদ খোকন

news-image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, একাত্তরের পনেরই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর খুনী চক্র এদেশকে পুনরায় পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর অপচেষ্টা করেছিল। তাদের সেই অপচেষ্টা ব্যার্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ১৫ আগস্টের খুনীদের বিচারকার্য সম্পাদন করেছেন। বিদেশে পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অসমাপ্ত বিচার কার্য অবিলম্বে কার্যকর করার কথাও বলেন তিনি।।
জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব” এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন প্রমুখ এতে বক্তব্য রাখেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগ তথা এদেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়েছিল অভিযোগ করে সাঈদ খোকন বলেন, সেদিনের সেই লোমহর্ষক ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জজ মিয়ার নাটক সাজানো হয়েছিল।
তিনি বলেন, দীর্ঘদিন পর হলেও বর্তমান সরকারের ২১ আগস্ট এর হামলাকারীদের চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করেছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা