,

কসবায় সাংবাদিকের বাড়িঘর ভাংচুর, আহত ৬ জন, গ্রেফতার ১

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামে একই এলাকার পানাইয়ার পাড় গ্রামে শুক্রবার বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রীর আগমনে উপলক্ষে এক পূর্ব প্রস্তুতি সভা বুধার সন্ধ্যায় সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীর বাড়িতে  ডাকা হয়। এমতাবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটায় আইনমন্ত্রীর সভাকে পন্ড করার জন্য কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তার ভাই পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ ২০জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে সাংবাদিক ঢালীর বাড়ি ঘর ভাংচুর, লুটপাটসহ ৬জনকে আহত করে। আহত ৩ জনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কসবা থানায় ২৬ আগস্ট রাতে সফিকুল ইসলামসহ ৯ জনসহ অজ্ঞাত ২৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, সফিকুল ইসলামের বিরুদ্ধে কসবা থানায় সন্ত্রাসী কর্মকান্ডসহ প্রায় ১২টি মামলা রয়েছে। সফিকুল ইসলামসহ ৯জন আরো অজ্ঞাত ২০জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলা নং-৫১।   সফিকের ছোট ভাই সাদ্দাম হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়েছে আর বাকি আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ