,

নিখোঁজ আঁচল

news-image

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপার ওপার’ ছবির ডাবিং শিডিউল ফাঁসিয়ে নিখোঁজ হয়ে গেছেন বিতর্কিত নায়িকা আঁচল। গতকাল দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’ ছবির ডাবিং করার কথা ছিল। কিন্তু আঁচল ডাবিংয়ে আসেননি। তার মুঠোফোন বন্ধ রয়েছে। তার মায়ের মুঠোফোনও বন্ধ রয়েছে। বাসায় ঝুলছে তালা। আঁচল একই দিনে আরেকটি ছবির শিডিউল দিয়েছিলেন। একই দিনে দুই ছবির শিডিউল দিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় চলচ্চিত্রে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, আঁচল বিয়ে করে নিজেকে আড়াল করে রেখেছেন। কেউ কেউ বলেন, আঁচল এখন ব্যাংককে অবস্থান করছেন একটি ছবির শুটিংয়ে। কিন্তু বর্তমানে ব্যাংককে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির শুটিং হচ্ছে। এই ছবিতে শাকিব খানের নায়িকা অপু এবং ববি। কোন ছবির শুটিংয়ে যে আঁচল দেশের বাইরে যাননি এটা নিশ্চিত। এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমার ছবির ডাবিংয়ের শিডিউল দিয়ে আঁচলের নিখোঁজ হয়ে যাওয়াটা শুধু রহস্যজনকই নয়, দুঃসাহসিক কাজও। আমার মতো একজন সিনিয়র পরিচালকের সঙ্গে কোন নায়িকা এমন আচরণ করতে পারে- এটা আমি ভাবতেই পারছি না। তিনি বলেন, এই জীবনে সব বড় বড় নায়িকা নিয়ে ছবি বানিয়েছি, কিন্তু আঁচলের মতো কেউ এমনটি করার সাহস পাননি। তিনি বলেন, আমি আগে জেনেছিলাম, আঁচল আমার শিডিউল আরেকজন পরিচালককে দিয়েছেন। মনে হয়েছিল, সেই ছবির শুটিং করছেন। কিন্তু সেখানেও খোঁজ নিয়ে জানা গেছে, ওই শুটিংয়েও আঁচল যাননি। তাহলে তিনি কোথায়? দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমরা পরিচালক সমিতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে সভা করে যে সব শিল্পী বিনা কারণে শিডিউল ফাঁসিয়ে প্রযোজক-পরিচালকদের ক্ষতিগ্রস্ত করছেন, তাদের লিখিত শিডিউল ছাড়া নতুন কোনো ছবির অনুমোদন দেবো না। লিখিত শিডিউল দেয়ার পর যদি কেউ বিনা কারণে প্রযোজক-পরিচালকদের ক্ষতি করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে