,

আইটেম গানে নিপুন

news-image

ঢালিউডে নিয়মিত একক চিত্রনায়িকার চরিত্রে দেখা না গেলেও বড়র্পদায় বরাবর নিয়মিত চিত্রনায়িকা নিপুন। শুধু নায়িকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি অভিনয়ের দিকেও এগিয়েছেন তিনি। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। সাফল্যের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার। তবে এখনও কোনো আইটেম গানে দেখা যায়নি তাকে। সেই জায়গাটাও এবার পূরণ করলেন নিপুন। ‘প্রেম রসিয়া হবো কেমনে’ শিরোনামের আইটেম গানটিতে প্রথমবারের মতো একসঙ্গে পারফর্ম করছেন নিপুন ও ফেরদৌস। শনিবার রাজধানীর কোক স্টুডিওতে দৃশ্যধারণ হয় ‘ছেড়ে যাস না’ চলচ্চিত্রটির। বাংলাদেশের ‘ইচ্ছেমত’ ও কলকাতার ‘শুভলগ্ন ফিল্মস’ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছে বলে জানা যায়। আইটেম গানটিতে কাজ করা প্রসঙ্গে নিপুন বলেন, ‘আইটেম গানে এটা আমার প্রথম কাজ। আগে এ ধরনের কাজগুলো নায়িকারা করতো না। এখন অনেক নায়িকাই করছে। তাছাড়া কাজটি করতে গিয়ে অনেক মজা পাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা