,

সাবেক স্ত্রীর সঙ্গে আপোষ হয়নি ম্যারাডোনার

news-image

আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনার ৬ মিলিয়ন মার্কিন ডলার চুরি যাওয়া নিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে আপোষ রফা বিষয়ে বৈঠকটি ব্যর্থ হয়েছে। ম্যারাডোনার দাবি, সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফ্যান তার ওই অর্থ চুরি করেছেন।
 
মীমাংসা না হওয়ায় বিষয়টি এখন আদালতে গড়াতে পারে। ভিলাফ্যানের আইনজীবী ফার্নান্দো বার্লান্ডো সাংবাদিকদের জানান, ‘আপোষ রফার বিষয়টি শেষ হয়ে গেছে। এখন দেখা যাক ম্যারাডোনা এবং তার আইনজীবী কি করেন। এই মামলাটি হয়তো এখন আদালতে গড়াবে। সেটা এখানেও হতে পারে নতুবা যুক্তরাষ্ট্রে।’
৫৪ বছর বয়সী ম্যারাডোনা দাবি করেছেন, যে আর্জেন্টিনা এবং তার বিদেশি ব্যাংক একাউন্ট থেকে ওই অর্থ লোপাট হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। ভিলাফ্যান ম্যারাডোনার দুই কন্যা ডালমা ও ডিয়ানিনার মা। ৫৩ বছর বয়সি ওই মহিলা ম্যারাডোনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। পাশাপাশি সাবেক স্বামীর ধন সম্পদ যাতে তার মেয়েদের কাছেই থাকে সে বিষয়ে তিনি স্বামীকে বুঝানোর চেস্টা করছেন। ওই দুই মেয়ে তাদের মায়ের পক্ষে রয়েছে।
 
দুবাইয়ের ক্রীড়া দূত হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য ম্যারাডোনা বড় একটি ফান্ড পেয়েছেন। সেখান থেকে কিছু অর্থ তিনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছেন। খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে