,

তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

news-image

নাশকতা ও অর্থ যোগানের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মুঞ্জুরুল আহসান রনিসহ ৩২ জনের নামে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। আজ জয়দেবপুর থানার একটি মামলার অভিযোগপত্রটি গাজীপুর আদালতে পাঠানোর বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, গত ২১শে জানুয়ারি জেলার জয়দেবপুর থানার মনিপুরে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলার কয়েকজন আসামি গ্রেফতার করে ও তদন্তে পর পুলিশ অভিযোগপত্র তৈরি করা হয়।  পুলিশ সুপার আরো জানান, মামলাটির তদন্তে জানা গেছে ২০ দলীয় জোট নেতা তারেক রহমান তার ব্যাক্তিগত সহকারী ব্যবসায়ি লুৎফর রহমান বাদল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র এম এ মান্নানের ছেলে মুঞ্জুরুল আহসান রনিদের নিয়ে লন্ডনে বৈঠক করে। ওই বৈঠকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ও সরকারের পতন তরান্বিত করার নির্দেশ, উস্কানি ও অর্থ যোগান দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা