,

নেইমারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করবে বার্সেলোনা

news-image

কে বলে নেইমার যাবেন কোথাও বার্সেলোনা ছেড়ে! বার্সেলোনা তাকে ছাড়লে তো। বরং বার্সেলোনার প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউয়ের কথা শুনলে মনে হচ্ছে, ২৩ বছরের এই তারকাকে তারা ধরে রাখতে চান তার অবসরের দিন পর্যন্ত! তিনি নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার খবর দেন উড়িয়ে। সেই সাথে জানান, কাতালানরা চায় নেইমার তার ক্যারিয়ার শেষ করুক নু ক্যাম্পে।
সম্প্রতি খবর হলেন নেইমার। দলবদলের খবর। কয়েকটি সংবাদ পত্র খবর দিলো, ওল্ড ট্র্যাফোর্ডে এই ব্রাজিল অধিনায়কের সম্ভাবনা জেগেছে উঠে। কারণ, ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে চায়। নেইমারেরও নাকি ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার আগ্রহ জন্মেছে। কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তোমেউ বলেছেন, শেষ মৌসুমে ট্রেবল জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নেইমারকে তারা ছাড়বেন না। বরং এই ফরোয়ার্ডের সাথে শিগগিরই দীর্ঘ মেয়াদী একটি চুক্তি করবেন তারা।
"আমরা নেইমারকে ছাড়তে চাই না।" রেডিও কাতালুনিয়ার কাছে বার্সেলোনা প্রেসিডেন্ট বলেছেন, "সে তরুণ। আমরা চাই আমাদের ক্লাব থেকেই অবসর নিক সে। নেইমারের সাথে চুক্তি নবায়নের আলোচনা করবো। আর সেটা আগামী তিন মৌসুমের জন্য নয়, আগামী ৫ বা দশ বছরের জন্য।"
২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে স্পেনের বার্সেলোনায় যোগ দেন নেইমার। প্রথম মৌসুমটায় ফিটনেস সমস্যা ও ক্লাব বদলের নানা বিতর্কে তেমন ভালো যায়নি নেইমারের। কিন্তু ২০১৪-১৫ মৌসুমটা দারুণ কাটিয়েছেন। ৫১ ম্যাচে ৩৯ গোল করেছেন। বার্সেলোনা জিতেছে স্প্যানিশ লিগ শিরোপা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল। লিওনেল মেসি ও লুই সুয়ারেজের সাথে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে তার। নেইমার এই ত্রয়ীর সাফল্যের গুরুত্বপূর্ণ একজন। সেই সাথে বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগরও হয়ে উঠেছেন নেইমার। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা