,

তিন আইনজীবী ফের রিমান্ডে

news-image

ঢাকা থেকে গ্রেফতার হওয়া তিন আইনজীবীকে হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজের আদালতে হাজির করে তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় র‌্যাব। আদালত শুনানি শেষে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে দু’দিনের এবং তার জুনিয়র দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে বাঁশখালী থানার একটি মামলায় তিন আইনজীবীকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তারা বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। রোববার জবানবন্দি প্রদান শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন বাঁশখালীর আদালত।


সোমবার হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের অপর একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানায় র‌্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-৭-এর এএসপি রুহুল আমিনের এ আবেদনের ওপর সোমবার বেলা ১১টার দিকে শুনানি অনুষ্ঠিত হয়। এখানেও তিন আইনজীবীর জামিনের আবেদন জানিয়ে পিটিশন দেয়া হয়। আদালত শুনানি শেষে শাকিলার দু’দিনের ও অপর দুই আইনজীবীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিরোধিতা করে দেয়া আবেদনে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেছেন, বাঁশখালী আদালতে ব্যারিস্টার শাকিলাসহ তিন আইনজীবী যে জবানবন্দি প্রদান করেছেন তা মনপুত না হওয়ায় পুনরায় তাদের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। যা আইনসিদ্ধ হয়নি। কারণ আসামি জবানবন্দি প্রদান করার সময়ই ম্যাজিস্ট্রেট আইনের বিধান অনুযায়ী আসামিকে এ কমিটমেন্ট দেন যে, তাদের আর পুলিশ বা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দেয়া হবে না। কিন্তু আসামিদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটিয়ে পুনরায় রিমান্ড চাওয়া হয়েছে। অন্যদিকে প্রসিকিউশন পক্ষ আদালতকে বলেছেন, হাটহাজারীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র আবিষ্কার ও জঙ্গি গ্রেফতারের ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে ওই মামলার বিষয়েও শাকিলাসহ গ্রেফতার তিন আইনজীবীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিনজনকে পৃথক মেয়াদে রিমান্ডের আদেশ দেন। শুনানি শেষে দুপুরে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পতেঙ্গা র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত ১৮ আগস্ট জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বিএনপির সাবেক হুইপ ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে