,

ঠোঁটের গোপন কথা

news-image

বাড়িতেও বানাতে পারেন সহজ অথচ কার্যকর নিজস্ব লিপ-স্ক্রাব। সুন্দরের সঙ্গে সঙ্গে স্বাস্থকর ঠোঁটের জন্য মাস্ট। শরীর ঠিক করতে গিয়ে কত রকম কসরত্‍ই না করি আমরা। তার মধ্যে ঠোঁটের দিকে নজর প্রায় দিই না বলা চলে। অথচ রোজ লিপস্টিক, লিপগ্লস বা এমনি সামান্য লিপ বাম নিতে নিতে ঠোঁটকে কত রকম ঝক্কিই না পোয়াতে হয়। বাড়ি ফিরে ক্লেনজিং তো করেন কিন্তু এটাও কি মাথায় রাখেন যে সপ্তাহে অন্তত একবার লিপ-স্ক্রাব করাটা অত্যন্ত জরুরি? এতে ঠোঁটের যাবতীয় ধুলো-ময়লার স্তর তো ভালো করে ওঠেই, তার সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা কোষও উঠে গিয়ে ঠোঁটকে আরও অনেক বেশি মোলায়েম করে। বাজারে নানারকম লিপ-স্ক্রাব পাওয়া যায়।

স্কিন-কেয়ার প্রডাক্ট সব সময়েই একটু দামি হওয়া উচিত, আর ঠোঁট তো কথাই নেই। তবে বাজারে কেনা সিপ-স্ক্রাবের পাশাপাশি বাড়িতেও তৈরি করতে পারেন নিজস্ব স্ক্রাব। যাই তৈরি করুন না কেন, চিনির গুঁড়ো এর মধ্যে থাকতেই হবে। কারণ, এটাই স্ক্রাবের অন্যতম জরুরি উপাদান। করকরে এই গুঁড়ো ঠোঁটের ওপর সমস্ত ধুলোর বা মরা কোষের পরত তুলে দেবে। চিনির গুঁড়োর সঙ্গে মেশাতে পারেন মধু। মধু অ্যান্টিসেপটিক এবং স্কিনকে নরম করবার জন্য এর জুড়ি নেই। ইচ্ছে করলে এর সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিনও মেশাতে পারেন। ভালো করে ঠোঁট ধুয়ে নিয়ে এই স্ক্রাবার লাগিয়ে নিন। তারপর আলতে করে ঠোঁটে হাতের আঙুল দিয়ে মাসাজ করুন। মিনিট পাঁচেক মাসাজই যথেষ্ট। ভালো করে ধুয়ে নিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন। ব্যস, অ্যাঞ্জেলিনা জোলি বা মিলা কুনিসের মতো বোলতা-কামড়ানো নিয়ে আপনি তৈরি।  

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর