,

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ি থেকে ফাঁসির আসামি গ্রেপ্তার

news-image

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ি থেকে ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি তৈয়ুব আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলার রামগঞ্জে জাবেদ হোসেন হত্যা মামলায় তাকে আদালত এ আদেশ দেয়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি এলাকার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৈয়ুব আলম রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. শামছুল আলমের ছেলে। লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার বলেন, ২০০০ সালের জাবেদ হত্যা মামলায় আদালত আসামি তৈয়বকে  মৃত্যুদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর