,

ভুয়া ডাক্তারি ও প্যাথলজি সেবা : সাভার-আশুলিয়ায় তিনজনকে দণ্ড

news-image

সাভার ও আশুলিয়ায় প্রাইভেট ক্লিনিক ও ফার্মেসিতে ভুয়া সনদ নিয়ে চিকিৎসা ও প্যাথলজি সেবা প্রদানের অভিযোগে তিনজনকে অর্থ ও কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-৪ এর সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন- র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন আনন্দপুর এলাকার আরিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড চাইল্ড কেয়ার এবং আশুলিয়ার কুরগাঁও এলাকার ইয়াসিন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন।


র‌্যাব সূত্র জানায়, ভুয়া প্যাথলজিস্ট দিয়ে চিকিৎসা প্রদান ও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফিস আদায় করায় আরিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড চাইল্ড কেয়ারের ব্যবস্থাপক পরিতোষ কুমার সরকারকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানে ভুয়া সনদ ব্যবহার করে সেবা প্রদান, মিথ্যা ও মনগড়া রিপোর্ট তৈরি এবং জাল স্বাক্ষর করার অপরাধে আবু মুনসুর মিন্টুকে ছয় মাসের কারাদণ্ড প্রদানসহ হাসপাতালটির প্যাথলজি বিভাগ সীলগালা করে দেওয়া হয়।অন্যদিকে দুপুরে ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসা প্রদান করার অপরাধে আশুলিয়ার কুরগাঁওয়ে ইয়াসিন ফার্মেসীর কথিত চিকিৎসক বিল্লাল হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।


র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনোলজিস্ট ও প্যাথলজিস্টের স্বাক্ষর নকল করে মিথ্যা ও মনগড়া রিপোর্ট তৈরি করা, ভুয়া সনদ ব্যবহার করে অর্থের বিনিময়ে রোগীর চিকিৎসাপত্র প্রদান করায় তিনজনকে এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর