,

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা জ্যামাইকার শেলি

news-image


বেইজিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপের স্প্রিন্টে জ্যামাইকান আধিপত্য অব্যাহত রয়েছে। মেয়েদের ১০০ মিটারের স্প্রিন্টে ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে টানা তৃতীয় বারের মতো বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনা জিতেছেন উসাইন বোল্টের স্বদেশী শেলি-অ্যান-ফ্রেজার। এর আগে দুই বার অলিম্পিক সোনা জেতা শেলি বেইজিংয়ের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়ামে সাত বছর আগে প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন। একই স্টেডিয়ামে শেলি-অ্যান-ফ্রেজার ১০০ মিটারে প্রতিপক্ষকে কোনো পাত্তা না দিয়ে ১০.৭৬ সেকেন্ড টাইমিং করে নিজের তৃতীয় বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতে নেন। 
নেদারল্যান্ডের ডাফনে শিপার নিজের ক্যারিয়ারের সেরা ১০.৮১  সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রূপা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের টোরি বোয়ে ১০.৮৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে জিতেছেন ব্রোঞ্জ। পুরুষদের ইভেন্টে ফ্রেজারের স্বদেশী উসাইন বোল্টও একই কৃতিত্ব গড়েছেন ফ্রেজারের ২৪ ঘণ্টা আগে।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক