বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে নাঃ তাপস

news-image

হাজারিবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না মন্তব্য করে র‌্যাবকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। কিশোর রাজাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন হাজারিবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। র‌্যাবের দাবি, অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের। রাজধানীর হাজারিবাগে আরজু মিয়ার কুলখানিতে অংশ নিয়ে র‌্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওই এলাকার সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।


তাপস বলেন, বিএনপি-জামায়াত র‌্যাব সৃষ্টির মাধ্যমে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিলো। র‌্যাবকে ঢেলে সাজাতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমার আরজুকে কেনো হত্যা করা হলো তার জবাব প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হবে। প্রতিক্রিয়াশীল শক্তিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতসহ সকল প্রতিক্রিয়াশীল শক্তি যখন নিঃশেষের পথে তখন নতুনভাবে দলকে সরকারের প্রতিপক্ষ করার চেষ্টা করা হচ্ছে। দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দল এবং সরকারে যেনো বিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন ফজলে নূর তাপস।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে