,

পরকীয়া ওয়েবসাইটের বিরুদ্ধে ৫৭ কোটি ডলারের মামলা

news-image

পরকীয়া ডেটিং ওয়েবসাইট অ্যাশলি ম্যাডিসন একের পর এক তোপের মুখে রয়েছে। একে তো পরকীয়া সম্পর্কের সুযোগ করে দেয়া নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। তার ওপর সম্প্রতি হ্যাকাররা ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য হ্যাক করে ফাঁস করে দেয়ার বিপাকে পড়েছে ওয়েবসাইটের মালিকেরা। কানাডার দুটি ল’ ফার্ম অ্যাশলি ম্যাডিসন ওয়েবসাইটের মালিকদের বিরুদ্ধে ৫৭ কোটি ৮০ লাখ ডলারের মামলা ঠুকেছে। টাইম ম্যাগাজিনের খবরে বলা হয়, হ্যাকাররা আনুমানিক ৩ কোটি ৯০ লাখক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেয়। এর মধ্যে যেসব কানাডিয়ান নাগরিকের তথ্য ফাঁস হয়েছে তাদের পক্ষে এ মামলা দায়ের করেছে ফার্ম দুটি (চার্নি লইয়ারর্স এবং সুটস, স্ট্রসবার্গ এলএলপি)। টরোন্টা ভিত্তিক দুটি প্রতিষ্ঠান অ্যাভিড ডেটিং লাইফ এবং অ্যাভিড লাইফ মিডিয়া- অ্যাশলি ম্যাডিসন ওয়েবসাইটটি পরিচালনা করে। মামলায় প্রতিষ্ঠান দুটির নাম উল্লেখ করা হয়েছে। ল ফার্ম দুটি এক বিবৃতিতে বলেছে, অ্যাশলি ম্যাডিসনের অসংখ্য ব্যবহারকারী কানাডিয়ান আইনে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে জানতে আসে। অ্যাশলি ম্যাডিসন যেভাবে তাদের ব্যবহারকারীদের তথ্য রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাতে তারা ক্ষুব্ধ। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে ওয়েবসাইটকে অতিরিক্ত ফি দিয়েছে। কিন্তু দেখা গেছে সেসব তথ্য সরিয়ে ফেলা হয় নি বরং অরক্ষিত রাখা হয়েছে। বিবৃতিতে তারা এও জানিয়েছে, মামলায় ওই হ্যাকারদের কাছ থেকে কোন ক্ষতিপূরণ চাওয়া হবে না যারা তথ্য ফাঁস করেছে। অর্থাৎ সাইটটির মালিকপক্ষকেই এ ঝক্কি পোহাতে হচ্ছে।  

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত