,

একই ধারাবাহিকে দুই বান্ধবী

news-image

তানজিন তিশা কিংবা তারিন রহমান দু’জনের কেউই একই স্কুল কিংবা কলেজের সহপাঠী নন। কিন্তু তারপরও তারা দু’জন ভালো বন্ধু। একসঙ্গে কখনও কোনো নাটক বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা হওয়ার পর থেকে পরিচয় এবং তারপর ভালো বন্ধুত্বে গড়ায়। তবে এখন বন্ধুত্বের আড্ডা যেন নিয়মিত হয়ে উঠছে। কারণ তাদের এখন দেখা হচ্ছে প্রায় প্রতিদিন। আশুতোষ সুজনের নির্দেশনায় শুটিংচলতি ধারাবাহিক নাটক ‘তিন কন্যা’তে তানজিন তিশা ও তারিন রহমান একসঙ্গে অভিনয় করছেন। তানজিন তিশা অভিনয় করছেন রাইসা চরিত্রে এবং তারিন রহমান অভিনয় করছেন মুনিয়া চরিত্রে। প্রথমবারের মতো তারা দু’জন একসঙ্গে কোনো নাটকে কাজ করছেন। তানজিন তিশা বলেন, ধারাবাহিকটির গল্প মূলত আমাকে কাজ করতে ভীষণ আগ্রহী করে তুলেছে। সুজন ভাইয়ের কাছে যখন শুনলাম আমার প্রিয় বন্ধু তারিনও কাজ করবে তখন তো সেই আগ্রহ যেন আমার অনেক বেড়ে গেল। অন্যদিকে তারিন রহমান বলেন, তিশা আর আমি একই ধারাবাহিকে কাজ করতে পারব এটা কখনওই ভাবিনি। পরিচালক আশুতোষ সুজন ভাইয়ার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন শেখ কোরাইশী। আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হবে বলে জানান পরিচালক আশুতোষ সুজন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা