,

দেশের প্রতিটি মানুষ দুর্নীতি ও হয়রানির শিকার’

news-image

ভূমির মালিকানার সঙ্গে জড়িত দেশের প্রতিটি মানুষকেই কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হতে হয় বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার সকালে রাজধানীর ধামমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমের পরিধি অত্যন্ত ব্যাপক। এর সঙ্গে দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। আর ভূমির মালিকানার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকেই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে।’ এ সময় ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

ভূমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম, ডেপুটি প্রোগ্রামার নিহার রঞ্জন রায় ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা এই গবেষণা পরিকল্পনা ও প্রতিবেদন প্রণয়ন করেন। এ সময় টিআইবির উপনির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা