,

যে খাবারগুলো সুস্বাদু, ক্ষুধা কমায় এবং স্বাস্থ্যের জন্য ভালো

news-image

খাবার নিয়ে আমাদের দুর্ভাবনার যেন শেষ নেই। কিছু খাবার খেতে ভালো, কিন্তু তার পুষ্টিগুণ কম। আবার কিছু খাবার মানুষের ওজনকে দ্রুত বাড়িয়ে দেয়। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এমন কিছু খাবার আছে যা খেতে সুস্বাদু, ক্ষুধাকে কমিয়ে দেয় এবং স্বাস্থ্যের জন্যও ভালো। আসুন তেমন কিছু খাবারের সাথে পরিচিত হই।
বাদাম:

বাদামে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফ্যাট নেই এবং এটা মানুষের কোলেস্টেরলের কমাতে সাহায্য করে। এতে ক্ষুধা কমানোর ফাইবারও থাকে, এর কারণে বাদাম পাকস্থলিতে অনেক সময় থাকে। যেমন ১/৪ কাপ বাদামে ৪ গ্রাম ফাইবার থাকে।
আপেল:

আপেল সকাল এবং বিকালের জন্য আদর্শ নাস্তা। এই ধরনের ফল ফাইবার এবং পানির বড় উৎস যা একজন মানুষের পেটকে অনেকসময় ভরিয়ে রাখে। এছাড়া আপেলে আছে pectin যা রক্তের হঠাৎ করে বেড়ে ওঠা সুগারকে প্রতিরোধ করে।
পুদিনা পাতা:

পুদিনা পাতার ঘ্রাণই শুধু ভালো নয়, এটি ক্ষুধাকেও অনেকাংশে কমিয়ে দেয়। এক্ষেত্রে পুদিনা পাতার চা বেশ ভালো ভূমিকা রাখে।
ইয়োগার্ট:

প্রোটিনের একটি বড় উৎস হল ইয়োগার্ট। ইয়োগার্ট শরীরের ফ্যাটকেও কমাতে সাহায্য করে।
কফি:

কিছু গবেষণায় দেখা গেছে ক্যাফেইন আমাদের ক্ষুধাকে কিছুক্ষণের জন্য কমাতে সাহায্য করে। কিন্তু এই ফলাফল বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। তাই মাঝে মাঝে কফি খাওয়া দোষের কিছু নয়। তবে রাতে কফি খাওয়া থেকে বিরত থাকা উচিত।
এ্যাভকাডো:

এ্যাভকাডোতে আছে monounsaturated ফ্যাট যা যে কোন মানুষকে পূর্ন হতে সাহায্য করে। সকালের নাস্তায় এক স্লাইস টোস্টের সাথে অর্ধেক এ্যাভকাডো যুক্ত করুন। এটি আপনার ক্ষুধাকে কমিয়ে দেবে এবং দুপুরের খাবার পর্যন্ত আপনাকে সতেজ রাখবে
শাকসবজি:

শাকসবজিতে আছে প্রচুর ফাইবার যা পাকস্থলিকে অনেকক্ষণ ভরে রাখতে সাহায্য করে। তাই বিভিন্ন সালাদে নিয়মিত কিছু শাকসবজি ব্যবহার করুন।
লেমন জুস:

লেমন জুসে আছে pectin যা একজন মানুষের হজমশক্তি বাড়িয়ে দেয় এবং ওজন কমাতে সাহায্য করে। তাই দিনে একবার অন্তত লেমন জুস পান করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ